বাড়ন্তী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্দ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার॥ বাড়ন্তী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্দ্যোগে, বাড়ন্তী সোস্যাল গ্রুপ এর সহযোগীতায় এবং মরহুম আছকির মিয়ার স্মরণে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
২৩ জানুয়ারী বৃহস্পতিবার উত্তর বাড়ন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আব্দুর রহমান তালেব এর সভাপতিত্বে ও বাড়ন্তী সোস্যাল গ্রুপের সদস্য মাহবুবুর রহমান মুহিবুর ও মুজিব খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আজাদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহিনুর রশিদ, বাড়ন্তী সোস্যাল গ্রুপের সদস্য বিশিষ্ট সমাজসেবী ফখরুল ইসলাম, সামাজ সেবী সালেহ এলাহী কুটি, উত্তর বাড়ন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমথ কুমার ভট্টাচার্য, নালী হুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোবিন, ইনসাফ ফাউন্ডেশন এর আহবায়ক মুহিবুর রহমান মুহিব, নতুন ব্রিজ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সুমন আহমদ, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।
উপস্থিত ছিলেন উত্তর বাড়ন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি মজনু মিয়া, বাড়ন্তী সোস্যাল গ্রুপের সদস্য সাদিকুর রহমান, মামুনুর রশিদ, হুমায়ুনুর রশিদ, তারেক আহমদ, মিলাদ আহমদ, ইমরান পাঠান, জিলাদ আহমদ, ইয়াসিন আহমদ, রশিদ আহমদ, সিতার আহমদ, লুৎফুর রহমান সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কামালপুর ইউনিয়নের ১৫টি প্রতিষ্ঠানের ১৩৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে বাড়ন্তী সোস্যাল গ্রুপের পক্ষ থেকে অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রধান করা হয়।



মন্তব্য করুন