সিংকাপন আপ্তাব উদ্দিন স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
January 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ জানুয়ারি স্কুল প্রঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মুখলিছুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভি.পি সোয়েব।
এসময় একাটুনা আওয়ামীলীগের সভাপতি মোঃ আশিকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক,গন্যমান্য ব্যক্তির্বগরা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন