একাটুনায় ব্যাডমিন্টন টুনামেন্ট-২০২০ এর ফাইনাল অনুষ্ঠিত

January 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা ইউনিয়ন ব্যাডমিন্টন টুনামেন্ট -২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারী সোমবার রাত সাড়ে ৮টায় ইউনিয়নের সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্টিত হল। খেলা বিজয়ীদের মাঝে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার ও জেলা আ,লীগের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মিছবাউর রহমান।

এ্যাডভোকেট বকসি জুবায়ের আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু ছুফিয়ান, সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আখলিছুর রহমান, দাতা সদস্য আব্দুল কাদির।

সৈয়দ এরশাদ আলী,আনকার মিয়া,ইউ কে প্রবাসী শাহাজান মিয়া, সাংবাদিক ও কমিউনিটি লিডার মকিস মনসুর, যুগ্ন আহব্বায়ক আব্দুল হামিদ পারভেছ, সেচ্চা সেবকলীগের সভাপতি নাজমুল হক, সাধারন সম্পাধক রাব্বী আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আহমেদ প্রমুখ। এছাড়াও রয়েজ আহমদ ,জায়েদ আহমদ, জুয়েল আহমদ. আব্দুল কাইয়ুম, তাজুল চৌ:, বাবলু,জামাল, কিবরিয়া, ফয়েজ. সায়েদ, রূবেল মিয়া,সাজু , লিটন,শিবলু, সেলিম, প্রবাসী আরিফ ও প্রবাসী রিপন প্রমুখসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় ইউনিয়নের দুটি শক্তিশালী দল অংশ গ্রহন করে অনিক জুয়েল জুটি এবং কামরুল তানজিল জুটি। খেলাটি ৫টি গেমে অনুষ্টিত হয় এবং  পর পর তিন খেলায় কামরুল তানজিল ফাইনালে জয়লাভ করে।

খেলায় প্রবাস থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা খালেদ হোসাইন,  উপদেষ্টা শাহ আতাউর রহমান মধু, সৈয়দ জিলাদুর রহমান, কাজল রসিদ, জমশেদ মিয়া, এডমিন শরিফ আলম, টিটু আহমদ,শাবলু আহমদ সামাউন কবিরসহ আরো অনেকেই বিভিন্ন ভাবে সহযোগীতা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com