শ্রীমঙ্গলে উন্নয়ন উপকরন মেলা অনুষ্ঠিত

January 30, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শিশু কানন ছাত্রছাত্রী অভীবাবকদের নিয়ে উন্নয়ন উপকরন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা বড়বাড়ীতে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। চাইল্ড ফান্ড কোরিয়ও এড়ুকো বাংলাদেশ এর সহযোগিতায় এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) এর বাস্তবায়নে এই উপকরন মেলা অনুষ্ঠিতহয়।

মেলায় স্থানীয় ভাবে তৈরি বিভিন্ন উপকরন পদর্শনিকরা হয়। এমসিডার প্রোগ্রাম অফিসার ওছমানগনী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আনোয়ারা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপুর ইউনিয়ন এর সংরক্ষিত মহিলা সদস্য ইসকো বেগম ,বিশেষ অতিথি এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম, প্রোগ্রাম অফিসার ডেন্টিনামার লিয়া প্রমুখ। পরে প্রথম স্থান, ২য় স্থান ও ৩য় স্থান লাভকারিদের পুরষ্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com