বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় খ্যাত হতে পারে পর্যটন শিল্প

বিকুল চক্রবর্তী॥ ট্যুরিজম ডেভলাপের জন্য বাংলাদেশে পর্যটন মহা ব্যবস্থাপনা গ্রহন করা হয়েছে। যা বাস্তবায়ন হলে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সুন্দর্য বহিঃবিশ্বে বিস্তৃতি লাভ করবে। এতে সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশ যেমন মুখে মুখে থাকবে তেমনি বাংলাদেশ অন্যান্য পর্যটন নির্ভর দেশের মতো অথনৈতিক ভাবেও সমৃদ্ধ হবে। ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আমার বাড়ি রিসোর্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড উদ্যোগে পৃথক পৃথক ভ্যানুতে ট্যুরগাইড ও স্ট্রিট ফুড ভেন্ডরদের নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার সমাপনি অনুষ্ঠানে এ কথা বলেন, বাংলাদেশ ট্যুরিজন বোর্ডের পরিচালক যুগ্ন সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
এ সময় বাংলাদেশ ট্যুরিজন বোর্ডের অপর পরিচালক যুগ্ম সচিব মো: সাইফুল ইসলাম বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বাংলাদেশ গ্রার্মেন্টস শিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের পর পরই সম্ভাবনাময় খ্যাত হতে যাচ্ছে পর্যটন খ্যাত। যা বাস্তবায়নে কাজ করছে সরকার। আর এর মাধ্যমে বিদেশীদের আকৃষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম একটি হবে এটি।
শুক্রবার সকালে আমার বাড়ী রির্সোটের কনফারেন্স হল গোবিন্দ’স ও কিরন‘স এ আয়োজিত এ কর্মশালা দুটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজন বোর্ডের পরিচালক যুগ্ম সচিব আবু তাহের মুহাম্মদ ও যুগ্ন সচিব মো: সাইফুল ইসলাম। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর পরিচালক মো: মনিরুজ্জামান মাসুমসহ ট্যুরিজন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন, আবাসন ব্যবসায়ী কবি সজল দাশ ও সাংবাদিক বিকুল চক্রবর্তী। কর্মশালা দুটিতে শ্রীমঙ্গলের ২৫ জন ট্যুর গাইড ও ২৫ স্ট্রিট ফুড ভেন্ডর অংশনেন।



মন্তব্য করুন