শ্রীমঙ্গলের আমার বাড়ি রিসোর্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড উদ্যোগে প্রশিক্ষন কর্মশালা

February 1, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের আমার বাড়ি রিসোর্টে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড উদ্যোগে পৃথক পৃথক ভ্যানুতে ট্যুরগাইড ও স্ট্রিট ফুড ভেন্ডরদের নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে।
শুক্রবার সকালে আমারবাড়ী রির্সোটের কনফারেন্স হল গোবিন্দ’স ও কিরন‘স এ আয়োজিত এ কর্মশালা দুটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজন বোর্ডের পরিচালক যুগ্ম সচিব আবু তাহের মুহাম্মদ ও যুগ্ম সচিব মো: সাইফুল ইসলাম। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর পরিচালক মো: মনিরুজ্জামান মাসুমসহ ট্যুরিজম বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসন ব্যবসায়ী কবি সজল দাশ ও সাংবাদিক বিকুল চক্রবর্তী। কর্মশালা দু’টিতে ২৫ জন করে ৫০জন লোক অংশনেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com