ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন—এন ডি সি বিভাগীয় কমিশনার মোঃ মশিউর

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর জন্য জেলা প্রশাসন,মৌলভীবাজার কর্তৃক নির্ধারিত ও বরাদ্দকৃত স্থান মাটি ভরাট হচ্ছে লন্ডন প্রবাসী সোয়েবুর রহমান এর অর্থায়নে। ৩০ জানুয়ারি মাটি ভরাট স্থান ও বিদ্যালয় পরিদর্শন করেন এনডিসি বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। এসময় সঙ্গে ছিলেন, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা পরিচালক ভারত প্রশিক্ষণ প্রাপ্ত ডি,ডি,রয় বাবুল, সোয়েবুর রহমান, ফয়ছলুর রহমান, বিদ্যালয়ের আব্দুর রউফ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ভাষণ,নৃত্যসহ পরিবেশন করেন।



মন্তব্য করুন