সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা অভিযোগ প্রবাসীর শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আপন সহোদরসহ আত্মীয়-স্বজনের বিরুদ্ধে নিজ নামীয় সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা ও হামলা-মিথ্যে মামলা করে অপদস্থ করার অভিযোগ করছেন সিন্দুরখান রোডস্থ আব্দুল মুকিত তফাদারের পুত্র কানাডা প্রবাসি তফাদার ইশতিয়াক মুজিব। শনিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের এবিএম বেলাল ও গোপাল দেব চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন ওই প্রবাসী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশে ফিরে এসে তার সম্পদ রক্ষার লক্ষে আইনের দ্বারস্থ হলে তার সহোদর ও তার লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমি দেশের অসার পর আমাকে হেনস্থা ও আমার সম্পদ ভোগ দখলের উদ্দেশ্যে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট ২নং আমল আদালতে তাকে আসামী করে নারী নির্যাতন আইনে পিটিশন মামলা দায়ের করা হয়। আমাকে মিথ্যে এ মামলায় জড়ানোর উদ্দেশ্য হলো আমি মামলার ভয়ে পালিয়ে গেলে বা প্রবাসে চলে গেলে তারা তার সম্পদ ভোগদখল করতে পারবে।
তিনি বলেন শ্রীমঙ্গল শহরের সিন্দুরখাঁন রোডে সুনগইড় মৌজায় জেএলনং-৬৮, আরএস-২২২১ নং খতিয়ানে ১৫৭৮ দাগে আমার খরিদা ও উত্তরাধিকার সূত্রে পাওয়া ৯ দশমিক ৮৮ শতক জমিতে বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে আমারই ভাই শহরের প্রভাবশালী আব্দুল মুহিত তফাদার ও তার লোকজন বল প্রয়োগ করে আমার বাড়ি নির্মাণে বাধা দেয়। এমতাবস্থায় আমি বাড়ি নির্মাণ করতে বার-বার বাধাগ্রস্থ হবার পর ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
আমার স্ত্রীর নামে রেজেষ্ট্রিকৃত কাবিন-শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর মৌজার জেএল নং-৫৯,৬৬২/১ নং খতিয়ানের ২৪৫১ নং দাগে ০.১৪ শতক এবং রাজাপুর মৌজার জেএল নং-৫৮, ৯৮১নং দাগের ০.১৫ শতক মোট ২৯ শতক জমি তারা অবৈধভাবে বিক্রয় করে দেয়।
তিনি আরো বলেন বর্তমানে তার বয়স ৫৮ বছর। শারীরিক ভাবেও তিনি অসুস্থ। দীর্ঘ ২৭ বছর যাবত তিনি কানাডায় বসবাস করছেন। পেশায় একজন প্রকৌশলী। এছাড়া কবি ও লেখক হিসেবে প্রবাসেও তার সুপরিচিতি। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার ভাই ও আত্মীয়-স্বজন আমার নিজ নামীয় সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা ও আমার উপর হামলা-মিথ্যে মামলা করে অপদস্থ করে চলেছে। আমি আমার উপর দায়েরকৃত মিথ্যা মামলা, অন্যায়, অবিচার, মানসিক ও শারীরিক লাঞ্ছনাসহ নিপিড়ন ও নির্যাতন থেকে রক্ষা ও নিরাপত্তার জন্য আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণের লক্ষে আমি সাংবাদিকদের দ্বারস্থ হয়েছি। এব্যাপারে আব্দুল মুবিন তফাদার কাছে জানতে চাইলে তিনি বলেন তার ভাইয়ের সংবাদ সম্মেলনে দেওয়া অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট।



মন্তব্য করুন