মৌলভীবাজারে জোহরা আলাউদ্দিন এমপির সোলার বিতরণ

মোঃ আব্দুল কাইয়ুম॥’’শেখ হাসিনার উদ্যোগ বিনামূল্যে সোলার বিদ্যুৎ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে গরিব দুঃস্থদের মধ্যে বিনামূল্যে সোলার বিদ্যুৎ বিতরণ করেছেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
শনিবার ১ ফেব্রয়ারি বিকেলে জেলা মহিলা সংস্থার আইভী রহমান মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার গরিব দুঃস্থদের মাঝে এসব বিনামূল্যের সোলার বিদ্যুৎ বিতরণ করেন।
রিংকু চক্রবর্তীর সঞ্চালনায় সোলার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম রেজিয়া রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহেলা বেগম, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান আলী, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, চাঁদনীঘাট ইউপি যুবলীগের সভাপতি কামরুল ইসলাম মুন্না।



মন্তব্য করুন