অগ্নিকান্ডে নিহত পরিবারকে জেলা পরিষদের পক্ষ একলক্ষ অনুদান
February 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের পিংকি সু ষ্টোরে অগ্নিকান্ডে নিহত পরিবারকে মৌলভীবাজার জেলা পরিষদের পক্ষ থেকে একলক্ষ অনুদান দিয়েছেন। ২ ফেব্রুয়ারী রবিবার দুপুরে পিংকি সু ষ্টোরের মালিক প্রনয় রায় মনা’র হাতে একলক্ষ টাকার চেক তুলে দের জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: ফজলুর রহমান, প্যানেল মেয়র ফয়সল আহমদ, কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, এমবি ডিপামেন্টাল শপিং এর মালিক ডা: আব্দুল আহাদ ও পশ্চিম বাজারের ব্যবসায়ী প্রাণ গোপাল রায়সহ পরিবারের সদস্যরা।



মন্তব্য করুন