নেছার আহমদ এমপি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ১ লাখ টাকার অনুদান

February 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে পিংকি সু-স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ স্বজন ও সহায়-সম্বল হারানো পরিবারকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। নেছার আহমদ জানান, তাঁর সহকর্মী একজন সংসদ সদস্য এই অর্থ সহায়তা দিয়েছেন। সেটা তিনি পরিবারের সদস্য হাতে তুলে দিয়েছেন।

ঢাকায় সংসদ অধিবেশন থেকে এসে শুক্রবার ৩১ জানুয়ারি সকাল ১১টায় শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে পশ্চিমবাজার যান নেছার আহমদ এমপি। এ সময় তিনি তাঁর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। সার্বক্ষণিক এ পরিবারের পাশে থাকার কথাও জানান। তিনি।

এ সময় নেছার আহমদ এমপি বলেন, আগুনে স্বজন ও সহায়-সম্বল হারানো নিঃস্ব পরিবারের জন্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। তাদের আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহায়তার আশ্বাস দিয়ে ওই পরিবারের পাশে থাকার কথা বলেছেন।

সকাল পশ্চিমবাজার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহ-সভাপতি আজমল হোসেন, আকিল আহমদ, শাহ মোহাম্মদ আলী শাহেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল সদস্য চিন্ময় ধর, সৈয়দ শাহেদ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com