বাজার কমিটির নির্বাচনে বিজয়ী ফটিক মিয়া

February 3, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে সিন্দুরখাঁন বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী  হয়েছেন মো ফটিক মিয়া। আনারস প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদন্দ্বী মো আমিন মিয়া ছাতা মার্কা নিয়ে পেয়েছেন ৯৮ ভোট। নির্বাচনে সদস্য হিসেবে মো. পারভেজ আহমেদ ও মো. জয়নাল মিয়া দুজন বিজয়ী হয়েছেন।

২ ফেব্রুয়ারী রোববার উপজেলা সিন্দুরখাঁন বাজারের জয় বাংলা জনমিলন কেন্দ্রে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত বাজারের বড় ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোট প্রদান করেন। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার মাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।

 নির্বাচনে পদাধিকার বলে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলা সভাপতি নির্বাচিত হন। বাকি সাধারণ সম্পাদক ও ২ জন সদস্য পদে ৭ প্রার্থী প্রতিদন্দিতা করেন। এর আগে নির্বাচন উপলক্ষে সিন্দুরখাঁন বাজারে উতসব মুখর পরিবেশে সকাল থেকে ৫২৪ জন স্থায়ী ও অস্থায়ী ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com