শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ সম্মেলন ২০২০ সম্পন্ন

February 3, 2020,

বিকুল চক্রবর্তী॥ দিবারাত্রী ব্যাপী গানবাজনা, স্কিপট রাইটিং, প্রকৃতি পরিচিতি র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণরসহ বিভিন্ন আনন্দ অনুষ্ঠান মালার মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ সম্মেলন ২০২০ সম্পন্ন হয়েছে।

২ ফেব্রুয়ারী রবিবার সকালে প্রেসক্লাব সভাপতি মৌলভীবাজার জজ কোটের পাবলিক পসিকিউটর ও জেলা আইনজীবি সমিতির সভাপতি  এডভোকেট এ এস এম আজাদুর রহমান ক্লাব প্রাঙ্গনে আনন্দ সম্মেলন ২০২০ এর উদ্বোধন করেন।

পরে ক্লাবের সদস্যরা জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখলা খাসিয়া পুঞ্জি ও প্রাকৃতিক পরিবেশে ভরপুর বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা পাহাড়িদের জীবনযাপনের উপর স্কিপট রাইটিং প্রতিযোগীতায় ও বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে অংশনেন।

সন্ধায় শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের ডরমেটরী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ক্যাম্প ফায়ার ও জমকালো সংগীতের আসর। সংগীতানুষ্ঠানে শ্রীমঙ্গল কমলগঞ্জ ও মৌলভীব্জাারের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সব শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সমাপনি পর্ব। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, ওসি আব্দুস ছালেক, পিডিইউ পরিচালক ড.কেএম রফিকুল হক, এডভোকেট জাহেদুল হক কচি, শ্রমিকলীগ নেতা আব্দুল খালেক ও কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান।

 প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও যুগ্ন সম্পাদক সাজন আহমদ রানার সঞ্চালনায় অতিথিদের সাথে আলোচনায় অংশনেন প্রেক্লাবের অনান্য সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com