শ্রীমঙ্গলে ভ্রাম্যমান বইমেলা

February 4, 2020,

তোফায়েল পাপ্পু॥ “আলোকিত মানুষ চাই” এই শ্লোগান নিয়ে ৩ ফেব্রুয়ারি সোমবার হতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে চারদিন ব্যাপী ভ্রাম্যমান বইমেলা। স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বইমেলাটি ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত চলবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক এই ভ্রাম্যমান বাইমেলার আয়োজন করা হয়। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত বইমেলায় ভীর করছেন স্কুল কলেজের শিক্ষার্থী ও বইপ্রেমী বা পড়ুয়ারা। বইমেলা’র সিনিয়র ইনচার্জ দেলোয়ার হোসেন ডালিম জানান, ২০১৭ সালের জুলাই মাসে দেশে প্রথম ভ্রাম্যমান বইমেলার শুরু হয়। সারাদেশের মধ্যে ১২২তম বইমেলা এটি। এবছর ১৫০টি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার বই নিয়ে সাজানো হয়েছে মেলাটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com