মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের আর্থিক অনুদান
February 4, 2020,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলার মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মৎসজীবী লীগ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আর্থিক অনুদান শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস, উপজেলা যুলীগের সাংগঠনিক আবু তালেব বাদশাহ, প্রচার সম্পাদক শেহেরজান সেজু, মৎসজীবী লীগের উপজেলা সভাপতি আশিকুর রহমান আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন