শ্রীমঙ্গলে ভাইয়ে ভাইয়ে দন্ধ ॥ পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

February 4, 2020,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পরিবারের উপর মিথ্যা মামলা, হয়রানি, সম্মানের উপর আক্রমণ, পারিবারিক ঐতিহ্য নষ্ট করা সহ জঘন্য প্রচেষ্টা থেকে মুক্তি লাভের উপায়ে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী আব্দুল মুহিত তফাদার হেলাল।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলে ধরেন আব্দুল মুহিত তফাদার হেলাল।

আব্দুল মুহিত তফাদার হেলাল বলেন,  ১ ফেব্রুয়ারি দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে প্রতিপক্ষ কানাডা প্রবাসী (বর্তমানে শ্রীমঙ্গলে পৈত্রিক সম্পত্তির যৌথ বাসভবনে বসবাসরত) তফাদার ইশতিয়াক মুজিব সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আনীত লিখিত অভিযোগ’র প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত সংবাদ তার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত সাংবাদিক সম্মেলনে আনীত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট এবং সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে মনে করি। তিনি বলেন, বাংলানিউজ টুয়োন্টিফোর ডটকমে তার বিরুদ্ধে যে সংবাদ; প্রকাশিত হয়েছে তা সত্যনয়। এ ক্ষেত্রে তাঁর কোন বক্তব্যও নেয়া হয়নি। যা একপেশে রিপোর্ট।

তিনি আরো বলেন, আমাদের পিতার সম্পত্তি এখনো কোন বাটোয়ারানামা হয়নি। বিগত জরিপকালীন সময়ে মা বাবার সমস্ত সম্পত্তি আমাদের ৭ ভাই বোনের নামে ইসলামী শরীয়া মোতাবেক রের্কড হয়েছে। ওই রের্কডে আমি নিজে সহায়তা করেছি। আমার যদি তাদের সম্পত্তির উপর লোভ থাকতো তাহলে আমি সকলের নামে জমিজমা রের্কডে উঠাতাম না।

তিনি বলেন প্রকৃত সত্য হলো আমাদের সকল জমিই এখনও একই ভাবে পড়ে আছে। রের্কডেও সমান ভাবে অংশ উল্লেখ আছে। শুধু কার কোন অংশ সেটা বুঝে নেয়া হয়নি। সামাজিক বিচারে বসলে বা আমার কাছে আসলে তা আমরা সবাই বসে বুঝে নিতে পারতাম। কিন্ত তা না করে  তাদের মনের অজ্ঞাত ভ্রান্ত ধারনা নিয়ে প্রবাস থেকে এসে মামলা মোকদ্দমা ও সাংবাদিক সম্মেলন করে আমাদের পরিবারের সুনাম ক্ষুন্ন করেছেন। তিনি শ্রীমঙ্গলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নের্তৃবৃন্দ, প্রশাসন, সাংবাদিক সমাজ, সুশীল সমাজের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।

এব্যাপারে আব্দুল মুহিত তফাদার হেলাল এর ভাই কবি ইশতিয়াক মুজিব এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি চাইতে গিয়ে তার উপর আক্রমন এসেছে। একাধিক বার বসে এ বিষয়ে কোন সমাধান না পেয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি ও সংবাদ সম্মেলন করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com