সাংবাদিকের ভালোবাসায় রক্ষা পেলো লালবুক গুড়গুড়ি

February 5, 2020,

বিকুল চক্রবর্তী॥ দুই গণমাধ্যমকর্মীর উদ্যোগে রক্ষা পেলো বিরল প্রতাতির একটি পরিযায়ী পাখি।

আর আহত বিরল প্রজাতির পরিযায়ী পাখি উদ্ধারের পর সুস্থ করে  তাকে আবার মুক্ত বিহঙ্গনে ফিরিয়ে দেন তারা। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ঢাকা সিলেট মহা সড়কে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, পাখিটির নাম পাখিটির নাম লালবুক গুড়গুড়ি। ইংরেজি নাম রুষ্ট ব্রেস্টড ক্র্যাক। বৈজ্ঞানিক নাম পোরজানা ফুসকা।

উদ্ধারকারী প্রথম আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার জানান,  সংবাদ সংগ্রহ করার পর ভুনবীর থেকে শ্রীমঙ্গল ফেরার পথে  সকিনা সিএনজি পাম্প এর নিকটে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি পাখি পড়ে থাকতে দেখেন।  এসময় তারা মটরবাইক থামিয়ে পাখিটির কাছে যান এবং এটি নড়ছে।  এ সময় তারা পাখিটিকে হাতে নেন। তারা বলেন প্রাণ আছে তবে নিষতেজ। তারা পাখিটিকে  শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে যান। সেখানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে নিয়ে গিয়ে সেবা শুশ্রুষা করে পাখিটি সেখানের একটি পুকুরের সামনে ছেড়ে দিলে পাখিটি উড়ে পুকুরের পাশে গাছে চলে যায়।

সাংবাদিক আল ইব্রাহিম বলেন, পাখি রাস্তায় যেভাবে পড়ে ছিলো। দেখে মনে হয় মৃত। পরে তারা  পাখিটার গায়ে হাত দিতেই বুঝাযায় এখনো জীবিত রয়েছে। ব্যস্ত এই সড়কে আর একটু সময় যদি পাখিটি পরে থাকতো তাহলে নিশ্চিত পাখিটিকে কোন না কোন গাড়ি চাপা দিয়ে চলে যেতো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com