নিরবে নিবৃত্তে মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সৈয়দ আমজদ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

February 6, 2020,

স্টাফ রিপোর্টার\ নিরবে নিবৃত্তে পালন হলো মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মহকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত সৈয়দ আমজদ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী।

বৃহস্পতিবার পারিবারিকভাবে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। মরহুম সৈয়দ আমজদ আলী ২০০৮ সালের ৬ ফেব্রæয়ারি মৌলভীবাজার শহরের পৌর এলাকার আরামবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ঐ সময় তার মৃত্যুতে জেলার পুরো আওয়ামীলীগ পরিবারে ও মুক্তিযুদ্ধাদের মাঝে নেমে আসে শোকের ছাঁয়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

সৈয়দ আমজদ আলীর স্বরণে শোক জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন আহমদ, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ অনেকে।

মরহুম সৈয়দ আমজদ আলীর ছেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মহসিন পারভেজ বলেন, “আমার বাবা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অনেক অবদান রেখেছেন। এককালে শিক্ষকতা করা রাজনীতির এই বীরপুরুষ বৃট্রিশ শাষনামলে তৎকালিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্য ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন দেশপ্রেমিক নিবেদিত প্রান ও সংগঠক ছিলেন। মহকুমা আওয়ামীলীগ প্রতিষ্ঠায় তার অনেক অবদান থাকলেও দল হিসেবে জেলা আওয়ামীলীগ সেভাবে আজও তার তেমন কোন মূল্যায়ন করেনি”।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com