জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ৩২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

February 6, 2020,

স্টাফ রিপোর্টার\ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ৩২-তম প্রতিষ্ঠাবার্ষিকী মৌলভীবাজারে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা এনডিএফ’র উদ্যোগে কোর্টরোডস্থ(মনু সেতুসংলগ্ন) কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা এনডিএফ’র সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্টঃ ২৪৫৩এর সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন, চা-শ্রমিক সংঘের নেতা নারায়ন গোড়াইত, রিকশা শ্রমিক ইউনিয়ন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, জেলা এনডিএফ নেতা তারেশ বিশ্বাস সুমন, হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সুবেল, মোঃ জমির মিয়া প্রমূখ। সভায় সম্প্রতি মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবার ৫ জন দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করায় এবং গত ০১ ফেব্রæয়ারি সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সহ-সভাপতি প্রবীণ শ্রমিকনেতা আব্দুর রহমান (৭০) মৃত্যুবরণ করায় তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়। বক্তারা আরো বলেন বর্তমান সরকার উন্নয়নের যে গালভরা বুলি আওড়াচ্ছে তা মূলত সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজির সর্বোচ্চ মুনাফার লক্ষ্যে সড়ক, রেল, নৌপথসহ অবকাঠামো নির্মাণে বিনিয়োগ আর সর্বোচ্চ লুটপাট। একইসাথে স্বৈরতন্ত্রকে তীব্র করতে হত্যা, খুন, গুম, হামলা-মামলা, আইন করে বাক-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ, সরকারের সমালোচনা করলে দেশদ্রোহী মামলা দিয়ে হয়রানী করাসহ নানাভাবে রাজনৈতিক অধিকার হরণ করে চলেছে। সভা থেকে সাম্রাজ্যবাদ ও তার দালাল ভারতের সাথে জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে ২০ হাজার টাকা মূল মজুরি নির্ধারণ ও গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য,সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহŸান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com