শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর পক্ষ থেকে সাড়ে ৫শতাধিক কম্বল বিতরণ

February 6, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি\ শ্রীমঙ্গলে মজার স্কুলের শিক্ষার্থী ও অসহায় গবীর শীতার্তদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার বিকালে শহরের চন্দ্রনাথ সরকারী প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গলে আমেরিকা শ্রীমঙ্গর প্রবাসী সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল পর্যটন আবাসন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মুছা এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ মো: আব্দুল ছালেক,  পুলিশ পরিদর্শক (অপারেশনস এন্ড কমিউনিটি পুলিশীং) নয়ন কারকুন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গণ উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার ও আমেরিকা প্রবাসী হাজী মো: ইকবাল,আমেরিকা প্রবাসী মিসেস সুফিয়া হোসেন, কয়েস এলাহী, কুঞ্জবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: একরামুল কবীর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহরের সমাজসেবী আলহাজ্ব মো: ইকবাল। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সাংবাদিক মামুন আহমদসহ বিশিষ্টব্যাক্তিবর্গ। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর পক্ষ থেকে উপজেলার ৯টি ইউনিয়নও ১টি পৌরসভার অসহায় শতিার্তদের মাঝে পাড়ে ৫শ কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com