শ্রীমঙ্গলে একটি টিনশেড বাড়িতে অগ্নিকান্ড
February 8, 2020,

তোফায়েল পাপ্পু\ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি টিনশেড বাড়িতে অগ্নিকান্ডে পুরো ঘর পুরে ছাই হয়েছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়েছে। জানা যায় মশা তাড়ানোর কয়েল থেকে ওই আগুনের সূত্রপাত হয়।
বৃহ¯পতিবার ৬ ফেব্রæয়ারি রাত সাড়ে ১১টায় উত্তরসূর (লালবাগ) এলাকায় গাড়ি চালক মো. নামদার মিয়ার ঘরে এঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. শাহাবুদ্দিন আহমেদ জানান, ঘরের ভিতরে মা এবং মেয়ে ঘুমাচ্ছিলেন হঠাৎ করে আগুন দেখে দৌড়ে বাহিরে চলে যান। পরে চিৎকার দিলে আশে পাশের লোকজন বেড়িয়ে আসে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে।



মন্তব্য করুন