মৌলভীবাজারে শুরু হয়েছে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা

পলি রানী দেব নাথ\ মৌলভীবাজারে ৭ দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই পণ্য মেলা- ২০২০এর উদ্বোধন করা হয়েছে।
৭ ফেব্রæয়ারি শুক্রবার সকালে কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। এর আগে, সকালে মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির জেলা সভাপতি বকশি উশবাল আহমদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, মোহাম্মদ রাকিব উদ্দিন খান সহকারী মহাব্যবস্থাপক এসএমই ফাউন্ডেশন, ঢাকা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এসএমই উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে এসএমই ফাইন্ডেশন। মেলায় বিভিন্ন পণ্য প্রদর্শনী নিয়ে রয়েছে ৬০টি ষ্টল । মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।আগামী ১৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার মেলা শেষ হবে।



মন্তব্য করুন