শাহ মোস্তফা (রা:) একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

February 8, 2020,

স্টাফ রিপোর্টার\ মৌলভীবাজারে শাহ মোস্তফা (রা:) একাডেমির  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রæয়ারি শনিবার এ উপলক্ষে মৌলভীবাজারে শাহ মোস্তফা (রা:) একাডেমির অস্থায়ী ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিবাবক সমাবেশের আয়োজন করা হয়। মৌলভীবাজারে শাহ মোস্তফা (রা:) একাডেমির অধ্যক্ষ ইয়ামির আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামি ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক মো: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো: আলাউদ্দিন, আটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহিন মিয়া ও বেলাল তারুকদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথিবৃন্দসহ শাহ মোস্তফা (রা:) একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অভিবাবক সমাবেশ শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com