শীতের সকালে শতাধিক দুস্থদের মাঝে সমাজকল্যাণ সংস্থার কম্বল বিতরণ

February 8, 2020,

মোঃ আব্দুল কাইয়ুম\ জেঁকে বসা শীতে গত কয়েদিনে চরম দূর্ভোগে পড়েছে গ্রামাঞ্চলের গরিব অসহায় নারী-পুরুষ। এবার অসহায় এসব মানুষদের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার সদর উপজেলার যুবকদের নিয়ে গঠিত প্রাচীণ সামাজিক সংগঠ জগন্নাথপুর সমাজ কল্যাণ সংস্থা।

শনিবার ১ ফেব্রুয়ারি জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে সংস্থার অস্থায়ী কার্যালয়ের সামনে শীতের সকালে সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও বৃদ্ধাদের মধ্যে দেশী ও প্রবাসীদের অর্থায়নে কম্বল বিতরণ করা হয়।

সংস্থার সাধারণ সম্পাদক আব্দাল হোসাইনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানের পূর্বে বক্তব্য রাখেন , সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আব্বাস উদ্দিন।

সংক্ষিপ্ত বক্তব্যে এসময় তিনি বলেন, আমাদের সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই এলাকার যুব সমাজকে সাথে নিয়ে গ্রামের সামগ্রীক উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সূদুর প্রবাসে থেকেও সংগঠনটির অন্যতম কর্ণধার এনামুল হক এনাম কম্বল বিতরণসহ এলাকার গরিব অসহায়দের সাহায্যার্থে বিভিন্ন সহযোগিতাসহ নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন যা আমাদের কার্যক্রমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রেরণা যোগাবে।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি ও জগন্নাথপুর শাহী ঈদগাহ এর খতিব মাওলানা ফখরুল ইসলাম, সাবেক সভাপতি মাওঃ জহির হোসাইন, সহ-সভাপতি সোহরাব মিয়া, সমাজকর্মী শাহ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির কোষাধ্যক্ষ আরাফাত আলী, সহ কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম মনসুর, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, ও সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com