শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষা চলছে কে.জি স্কুল ও খন্ডকালিন শিক্ষক দিয়ে

February 10, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে শুরু থেকেই এসএসসি পরীক্ষায় অনিয়মের খবর পাওয়া যায়। ব্যাপক অনিয়ম মধ্যে দিয়ে চলছে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষা। ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব কবিতা রানী দাস এসএসসি পরীক্ষা পরিচালনা করছেন। সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিজের নিয়োগ করা লোক দিয়ে এসএসসি পরীক্ষা নিচ্ছেন। এতে সরকারের শিক্ষা বিস্তারে আমুল পরিবর্তনের উপর প্রভাব পরছে। খবর নিয়ে জানা যায়, কে.জি স্কুল ও স্কুলের খন্ডকালিন শিক্ষক দিয়ে এসএসসি পরীক্ষা পরিচালনা করছেন। এবং ঐ শিক্ষকগন যাদের প্রাইভেট পড়াতেন এবং পরিচিত যারা তাদেরকে হলে উত্তর বলে দেওয়ার কথাও জানা যায়। শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী  নাম প্রকাশ না করার শর্তে জানায়, আমি দ্বিতীয় তলার ১৩ নং কক্ষে পরীক্ষা দিচ্ছি, শুরু থেকেই স্কুলের শিক্ষকগণ হলে প্রবেশ করে উনারদের পরিচিত দেখে দেখে বলে দেন। ইংরেজী ১মপত্র পরীক্ষা শেষে সাদা পোষাক পরিহিত এক ছাত্রীকে পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলে সে বলে, আমাদের পরীক্ষা ভাল হয়নি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পরীক্ষা ভাল হয়েছে। তাদের পরীক্ষা কেনও ভাল হয়েছে জানতে চাইলে ছাত্রী’টি বলে, অতুন স্যার আর টিটু স্যার আরো কে কে নাম জানি না উনারা তাদের বলে দেন। খবর নিয়ে জানা যায়, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে  নন এমপিও ভূক্ত খন্ডকালিন শিক্ষকগণ পরীক্ষার হল পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। এমন কি গুরুত্বপূর্ণ কাজ অফিস পর্যবেক্ষনের দায়িত্ব পালন করেন নন এমপিও ভূক্ত খন্ডখালিন শিক্ষক টিটু দাস। পরীক্ষা শুরুর ২০ মিনিট পর্বে প্রশ্ন সেটিং করতেও রাখা হয় তাদের। যাহা নিয়ম বহিরভূত কাজ এবং পূর্বেও বড় বড় অনিয়মের খবর পাওয়া যায়। এই অনিয়মের কারণে স্কুলের সিনিয়র শিক্ষকগণ এসএসসি পরীক্ষার ডিউটি করতে চান না। জানা যায়, পরীক্ষা শুরুর দিন থেকেই শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কে.জি স্কুলের কনক ভট্টাচ্যার্য নামে এক শিক্ষক হল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন। যা একেবারই অন্যায় এবং গরহিত কাজ। এই ব্যাপারে হল সুপার কবিতা রানী দাস’কে ফোন করলে, এই বিষয়ে জানতে চাইলে, ফোন কেটে তা বন্ধ করে রাখেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগের চেস্টা করলেও পাওয়া যায়নি। এই ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের কন্টোলার কবির আহমদের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি একটা অনুষ্ঠানে আছি, পরে কথা বলছি। এই ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, আগে অনেক সমস্যা ছিল, এখন সব সমস্যার সমাধান করেছি। এসব হলে এটা অবশ্যই ঠিক নয়, কেন্দ্র সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com