শ্রীমঙ্গলে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

February 11, 2020,

তোফায়েল পাপ্পু: “আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান আমরাই পরিষ্কার করব” এই ¯েøাগান কে সামনে রেখে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ -এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সহযোগিতায় কৈশোর কর্মসূচির আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে  পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয় ।

স্কুল ফোরামের সদস্যদের অংশগ্রহণে আরডিআরএস বাংলাদেশ-এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার -এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ-এর প্রোগ্রাম কোর্ডিনেটর গৌতম কুমার হালদার , ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সুধাংশু শেকর পাল , সহকারি প্রধান শিক্ষক মোঃ আইনুল মোস্তফা , সহকারি শিক্ষক রঞ্জিত কুমার পাল , স্কুল ম্যানেজিং কমেটির  অভিবাবক সদস্য মোঃ ফয়জুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানে স্কুল ফোরামের সভাপতি পুষ্পি রানী দেব -এর হাতে ক্লাস প্রতি ১টি করে বাসকেট তুলেদেন আরডিআরএস বাংলাদেশ-এর প্রোগ্রাম কোর্ডিনেটর গৌতম কুমার হালদার ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com