বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিল আপন সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থা

February 11, 2020,

স্টাফ রিপোর্টার: “মানুষ মানুষের জন্য, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কস্থ “আপন সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থার উদ্যোগে  অসহায় ও দরিদ্র পরিবারে মধ্যে  বিশুদ্ধ পানীয় জলের সুযোগ প্রদান হয়েছে।

মৌলভীবাজার শহস্থ সাবিয়া (নদীর পাড়) এলাকায় আরশ আলীর বাড়ীর কাছে গভীর নলকুপ স্থাপন করে ৩২টি পরিবারের মধ্যে সুপ্রিয় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

১১ ফেব্রæয়ারী বুধারার গভীর নলকুপের পানি বন্টন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিস্ট  মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবে সভাপতি আব্দুল হামিদ, পৌরসভার প্যানেল মেয়র ফয়ছল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সংস্থার সভাপতি মোঃ শাহজাহান ভুইয়া, সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সুবিধাভোগিদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আরশ আলী, রিপন মিয়ার, শাহ আলী, দিলদার মিয়া, ঝুমা বেগম,পারভিন বেগম,পারুল বেগম, রাহেলা বেগম,সায়েদা বেগম প্রমুখ।  উপস্থিত সুবিধাভোগিরা জানান বিশুদ্ধ পানির সুযোগ পেয়ে সবাই খুশি। সুবিধা ভোগি সরুফা বেগম (৭৫) জানান এতদিন ধরে আমরা মনু নদীর পানি পান করতাম এখন আল্লাহ রহমতে আমাদের সুপ্রিয় পানি ব্যবস্থা পেযে খুব খুশি।

পারুল আক্তার (৪৬) বিশুদ্ধ পানি অভাবে আমরা অসুবিধা  ভোগ করছিলাম। এতদিন নদীর পানি পান করতাম । এই বিশুদ্ধ পানির জন্য আমাদের অনেক সুবিধা হবে।

সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলী জানান, আমাদের প্রতিষ্ঠান মুলত: মানবতার সেবায় নিয়োজিত, যতদিন সংস্থাটি থাকবে ততদিন মানবের কল্যানে নিয়োজিত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com