জনমত পত্রিকার সম্পাদক নবাব উদ্দিনের তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

February 11, 2020,

স্টাফ রিপোর্টার॥  লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি,যুক্তরাজ্যের জনপ্রিয় সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক ও নাট্য ব্যাক্তিত্ব নবাব উদ্দিনের এর ৩টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও নৈশভোজ সম্পন্ন হয়েছে।

১০ ফেব্রæয়ারী সোমবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে বিশিষ্ট ছড়াকার ও মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটির সঞ্চালনায় বক্তব্য রাখেন, গল্পকার ও সাপ্তাহিক জনমত পত্রিকার নির্বাহী সম্পাদক সায়েম চৌধুরী, লন্ডন প্রেসক্লাবের  কোষাধ্যক্ষ আ স ম মাসুম, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, বকসি ইকবাল আহমদ, রাধাপদ দেব সজল, নাট্যকার খালেদ চৌধুরী, আহসান উদ্দিন চৌধুরী সুইট, সৈয়দ রহুল আমিন, আকমল হোসেন নিপু, মাহবুব সোবহান চৌধুরী, বকসি মিছবাহ উর রহমান, তমাল ফেরদৌস দুলাল,এ এস কাকন প্রমুখ।

বক্তারা বলেন বিলেতে মানুষ যায় অর্থবিত্তের জন্য। কিন্তু নবাব উদ্দিন  তার ব্যতিক্রম। তিনি বাংলা সংবাদপত্র ও বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পরিচিত করতে গত ত্রিশ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছেন। যার মেধা আছে সেই ব্যক্তি পৃথিবীর যেখানেই সে থাকুক তার মেধার পরিস্ফুটন ঘটাবেই। বক্তারা নবাব উদ্দিনের কর্মময় জীবনের নানা দিক উল্লেখ করে তার ভূয়সীপ্রশংসা করেন। এরপর অতিথিবৃন্দ তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। পরে শহরের বনবিথী এলাকায় নবাব উদ্দিনের নিজ বাসায় নাগরীকদের সম্মানে দেওয়া নৈশভোজে সবাই অংশ নেন।

উপস্থিত অতিথিদেরকে নবাব উদ্দিন তাঁর লেখা “দীপ্ত পথ চলা,ইষ্ট লন্ডন ১৯৭৮ দ্যা রেসিষ্ট মার্ডার অব আলতাফ আলী ও যেতে যেতে পথে” ৩টি গ্রন্থ উপহার হিসেবে তুলেদেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com