বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটির জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত

February 12, 2020,

মিজান শিপু: মৌলভীবাজার জেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ১১ ফেব্রæয়ারী মঙ্গলবার জেলা যুগ্ম সম্পাদক রাধিকা রঞ্জন দেব এর সঞ্চালনায় ও জেলা সভাপতি অমলেশ পুরকায়স্থের সভাপতিত্বে হাম রুবেলা ক্যাম্পেইন বর্জন, স্বাস্থ্য সহকারীদের টেকনিকেল স্কেল প্রদান সহ বেতন গ্রেড ১১নং ধাপে উন্নীতকরণ, ঢাকা হতে প্রাপ্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন, প্রচার মাধ্যমকে অবহিতকরণ বিষয়ে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সদর উপজেলা সভানেত্রী বেবী চৌধুরী, জেলা অর্থ বিষয়ক সম্পাদক সেলিম মিয়া, জেলা দপ্তর সম্পাদক উপানন্দ বর্মন, জেলা সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা সহ সভাপতি মুকুল বিকাশ চক্রবর্তী, জেলা সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ, কমলগঞ্জ উপজেলা এসোসিয়েশন নেতা এম.এ মুমিন, কমলগঞ্জ উপজেলা এসোসিয়েশন নেতা মিজানুর রহমান, সাবেক জেলা সাধারণ সম্পাদক (বাস্বাবিমাকো) সহ স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ প্রভাষ দেবনাথ প্রমুখ। বক্তাগণ বলেন বর্তমান সময়ে বেতন বৈষম্যের ভ‚ক্তভোগী স্বাস্থ্য সহকারীগণ অবহেলিত ও বঞ্চনার শিকার। চলমান হাম রুবেলা ক্যাম্পেইনে অংশগ্রহণ থেকে বিরত থাকা প্রয়োজন কারণ ১৯৯৮ইং সনে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী স্বাস্থ্য সহকারীদের টেকনিকেল স্কেল প্রদানের ঘোষণা প্রদান করার পরও অদ্যাবধি তা বাস্তবায়িত হয় নি। ইতিপূর্বে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবরে প্রেরিত দাবী দাওয়া প্রদানের প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় বেতন গ্রেড স্কেল উন্নীতকরণ, টেকনিকেল স্কেল প্রদান (তিন বছরের ডিপ্লোমা কোর্স চালুকরণ সহ) আগামী ২৯/০২/২০২০ইং তারিখ হতে শুরু হওয়া হাম রুবেলা ক্যাম্পেইন বর্জন করা হবে মর্মে ত্রিশ জন স্বাস্থ্য সহকারীর উপস্থিতিতে নেতৃবৃন্দ সহ সকলে ঐক্যমত্য পোষণ করে সংশ্লিষ্ট বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com