মৌলভীবাজার প্রেসক্লাবে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: সাহসিকতার সাথে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বছরে পদার্পন উপলক্ষে মৌলভীবাজারে র্যালী,কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি বুধবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গন থেকে জন্মদিনের র্যালী বের হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা শেষে কেক কাটা হয়।
প্রধান অতিথি হিসেবে আমার সংবাদ পত্রিকার ৮ম বছরে পদার্পন অনুষ্ঠানের কেক কাটেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল এর সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রবীণ সাংবাদিক ও সাবেক প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বস্তু নিষ্ঠু সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক আমার সংবাদ জনগনের আস্থা অর্জন করেছে। সাহসিকতার সাথে সংবাদ প্রচার করে দেশের উন্নয়নে ভূমিকা পালন করবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সমস্যা সম্ভাবনার সংবাদ প্রকাশের মাধ্যমে আরও এগিয়ে যাবে দৈনিক আমার সংবাদ।
তিনি আরও বলেন, সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে জনগন উপকৃত হবে এবং সংবাদের প্রতি জনগনের আস্থা তৈরি হবে। তিনি দৈনিক আমার সংবাদের সাফল্য কামনা করেন।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এটিএন বাংলার জেলা সৈয়দ মহসিন পারভেজ, ইমজার সভাপতি শাহ অলিদুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সেফুল, দিপ্ত টিভির প্রতিনিধি বকশী মিছবাউর রহমান, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার মু ইমাদ উদ-দীন, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, চ্যানেল ২৪ প্রতিনিধি এম এ হামিদ, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, মুক্তকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ, মনুবার্তা সম্পাদক মোঃ জসিম উদ্দিন, পাতাকুঁড়ির দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফ আলী, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ওমর ফারুক নাঈম, পাতাকুঁড়ির দেশের স্টাফ রিপোর্টার ও রেডিও পল্লিকন্ঠের নিউজ প্রতিনিধি জনি বেগম, রেডিও পল্লিকন্ঠের নিউজ প্রতিনিধি পলি রানী দেবনাথ, আমাদের মৌলভীবাজার পরিচালক সোহেল আহমদ, চ্যানেল আই ক্যামেরা পার্সন জুলফিকার আলী, এনটিভি ক্যামেরা পার্সন মঞ্জু বিজয় চৌধুরী, বিটিভি ক্যামেরা পার্সন আমির হোসেন প্রমুখ।



মন্তব্য করুন