টেনিক্যাল পদমর্যাদাসহ ৫ দফা দাবিতে শ্রীমঙ্গলে হেলথ এ্যাসিসটেন্টদের হাম-রুবেলা প্রশিক্ষণ বর্জনসহ কর্মবিরতি

February 13, 2020,

তোফায়েল পাপ্পু: সারাদেশে হেলথ এ্যাসিসটেন্টদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় হাম-রুবেলা প্রশিক্ষণ বর্জন করে কর্মবিরতিতে নেমেছেন হেলথ এ্যাসিসটেন্টরা। ১২ ফেব্রæয়ারি বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশনের ব্যানারে কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে সারাদেশের সাথে একযোগে প্রশিক্ষণ বর্জন করেন তারা।

 বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অমলেশ পুরকায়স্থ জানান, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর ঢাকার শেরেবাংলা নগরে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের মহা-সম্মেলনে হেলথ এ্যাসিসটেন্টদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৫দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রæতি দেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। তথাপীও আমাদের দাবী বাস্তবায়িত না হলে

২০১৮ সালের পহেলা জানুয়ারি আমরা সারাদেশে কর্মবিরতি পালন করি। তখন স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যান্যনা আমাদের দাবীসমূহ যুক্তিযুক্ত মেনে নিয়ে খুব দ্রæত দাবী বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। এতো কিছুর পরেও দীর্ঘ ২২ বছর ধরে অদ্যাবধি আমাদের একটি দাবীও বাস্তবায়িত হয়নি।

তিনি আরো বলেন, আমাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ২২ ফেব্রæয়ারি তারিখ হতে পূর্বের স্থগিত করা ইপিআই কার্যক্রমসহ সকল প্রকারের কর্মবিরতি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com