গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা ও শীত বস্ত্র বিতরণ

February 13, 2020,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সালামিটিলা এলাকায় গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা শীতবস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১ ফেব্রæয়ারী বিকেলে সালামিটিলা গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে ব্র্যাক আল্টা-পুওর গ্যাজুয়েশন প্রোগ্রামে মৌলভীবাজার সদর এর সহযোগিতায় গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা শীত বস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।

সালামিটিলা গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি হাজী মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং ব্য্রাক শাখা ব্যবস্থাপক মিন্টু রহমানের পরিচালনায় শীত বস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী অরুন কুমার দাশ,এডভোকেট ওয়াহিদুজ্জামান,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,ব্র্যাক জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন,ডেপুটি ম্যানেজার ডা; মাহবুবুল হক,রিজিওনাল ম্যানেজার ইকবাল হোসেন।

শীত বস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সালামিটিলা গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারন সম্পাদক মো: সেলিম, কোষাদক্ষ শামীম আহমদ,সদস্য খসরুজ্জামান,মবম্বির মিয়া,খোরশেদ আলম,শাপলা বেগম,হোসনা বেগম,ছয়ফুল বেগম প্রমুখ। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা গ্রামীন খেলাধুলার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শীতবস্ত্র বিতরন করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com