আল ইসলাহ সভাপতির রোগমুক্তি কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল

February 15, 2020,

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর আশু রোগমুক্তি কামনায় মৌলভীবাজারে আল ইসলাহ ও তালামীয খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছে।

বৃহস্পতিবার ১৩ ফেব্রæয়ারি বাদ এশা মৌলভীবাজার শহর আল ইসলাহ ও বিকেলে শহর, কলেজ ও টাউন কামিল মাদরাসা তালামীযের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাদ এশা শহরের দিল্লি রেস্টুরেন্ট হলরুমে শহর আল ইসলাহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফফার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, টাউন কামিল মাদরাসা গভর্নিং বডির সদস্য সৈয়দ করম আলী লংলী, সদর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা লিয়কত হোসাইন,শহর আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শামসুল ইসলাম প্রমুখ।

বিকেলে সংগঠনের জেলা কার্যালয়ের শহর তালামীয সভাপতি মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে কলেজ সাধারণ সম্পাদক রাশেদ আহমদ ও মাদরাসা সাধারণ সম্পাদক হাফিয নাফিউল ইসলাম এর যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার শহর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফফার, জেলা তালামীয সাবেক সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান,শহর তালামীয সহ সভাপতি আফছার ইবনে রহীম,মাদরাসা  সাবেক সভাপতি আজিজুল ইসলাম রিয়াদ, কলেজ সভাপতি দেলওয়ার হোসেন সিবার,মাদরাসা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম,সহ সভাপতি মোঃ শাহীদুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com