বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় সাঁতগাওয়ে বিনামুল্যে চক্ষু শিবির

February 16, 2020,

বিকুল চক্রবর্তী: শ্রীমঙ্গল সাঁতগাও বাজার এলাকায় লন্ডন প্রবাসী বুলবুল আহমেদ অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে বীনামুল্যে চক্ষু শিবির। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা নিয়েছেন চার শতাধিক মানুষ।

১৫ জানুয়ারী শনিবার সকালে এ চক্ষু শিবির এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। এ সময় আরো উপস্থিত ছিলেন ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেরাগ আলী, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল বশর, মুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, ব্যবসায়ী শাহজাহান মিয়া ও চিকিৎসক আকবর আলী। বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় দিনব্যাপী এ চক্ষু শিবিরে প্রায় ৪ শতাধিক রোগী চিকিৎসা নেন। এদের মধ্যে ৯০জনকে বিনামুল্যে চোখের চাউনী অপারেশনের জন্য বাছাই করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com