বরুণা মাদরাসা’র ছালানা ইজলাস অনুষ্ঠিত \ লাখো মানুষের জিকিরে আল্লাহু আল্লাহু ধ্বনি।

February 17, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঊনিশ শতকের শ্রেষ্ঠতম বুযুর্গ শায়খুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ:প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার বার্ষিক ছালানা ইজলাছ (আন্তর্জাতিক এই মহা সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে।

১৪ ফেব্রæয়ারী শুক্রবার সকাল ১০টায় পবিত্র কুরআন তেলওয়াতের পর জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম বরুনা মাদরাসার প্রিন্সিপাল ও বরুণার বর্তমান পীর আল্লামা খলীলুর রহমান হামিদী’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

দুপুর ১টায় জামেয়ার দৃষ্টিনন্দন মসজিদ ও সুবিশাল মাঠ জুড়ে লাখো মুসল্লীর অংশগ্রহণে জুমআর নামাজ অনুষ্ঠিত হয়।

জুমআর নামাজপূর্বে গুরুত্ব বয়ান পেশ করেন বাহরাইনের চ্যানেল ডিসকবারের জনপ্রিয় উপস্থাপক শায়খ আহমদ খান ও বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী। নামাযের ইমামতি করেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আসজাদ মাদানী।

বরুণা মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শফিউল আলম ও হাফিয মাওলানা মিসবাহ উদ্দিন যুবায়ের জানান,‘লাখো মানুষের এ আন্তর্জাতিক মহাসম্মেলনে সকাল ১০টা থেকে শেষ রাত বয়ান পেশ করেন ভারতের দারুল উলূম দেওবন্দের প্রধান মুফতি আল্রামা হাবিবুর রহমান ক্বাসেমি,জামেয়া রাহমিনিয়া ঢাকার প্রিন্সিপাল মুফতি মাহফুজুল হক,জামেয়া দারুল আরকাম আল ইসলামিয়া বি- বাড়িয়ার প্রিন্সিপাল মুহতারাম শায়খ সাজিদুর রহমান, জামিয়া শেখ বাড়ির প্রিন্সিপাল মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, হাফিজ মাওলানা ওলীউর রহমান বরুণী,জামেয়া দরগাহ সিলেটের শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদি,জামেয়া বরুণার নায়বে ছদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী, মাওলানা খুরশেদ আলম ক্বাসেমি ও মাওলানা আশরাফ আলী হরসপুরি।

এছাড়াও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেল শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব উপাধক্ষ্য ড.আব্দুশ শহীদ এম.পি,অলিলা গøাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: জিল্লুর রহমান ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্য মো: আব্দুস সালেক।

দিবা রাত্রব্যাপী এই মহাসম্মেলনে এবং জুমা’আ নামাজে অংশ নিতে শুক্রবার সকাল থেকে দেশি-বিদেশি এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওলী, বুযুর্গ, আলেম-ওলামা, বুদ্ধিজীবি, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, সাধারণ মানুষ, হযরত শায়খে বর্ণভী রহ.’র মুরিদানদের আগমনে শ্রীমঙ্গলের বরুণা মাদরাসা ময়দান ধর্মপ্রাণ মুসলমানদের পদভারে মুখরিত হয়ে উঠে। যানবাহন ছাড়াও অনেকেই পায়ে হেঁটে আশপাশের লোকজন জুমার নামাজের জামাতে অংশ নিতে হেঁটে বরুণা মাদরাসা ময়দানে আসতে আসতে দেখা যায়।

বাদ জুম্মা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসকার ইবাদত বন্দেগিতে বরুনা মাদরাসা ময়দান এক পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছিলো। এবং শেষরাতে লাখো মানুষের জিকিরে বিমোহিত হয় আল্লাহু আল্লাহু ধ্বনি। আখেরী মুনাজাতে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে, আখেরি মোনাজাতের মাধ্যমে বাদ ফজর সম্মেলন সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com