হাজারো খৃষ্টীয় ভক্তের আগমনের মধ্য দিয়ে প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর বার্ষিক ধর্মীয় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: “মনুষ্যের ক্রোধ ঈশ্বরের দয়া” এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিঙ্গুর খাসিয়া পুঞ্জিতে শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারিয়ান খৃষ্টীয় মন্ডলীর ৩ দিনব্যাপী ৪৯তম বার্ষিক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ ফেব্রæয়ারি থেকে শুরু হয়ে রোববার ১৬ ফেব্রæয়ারি সন্ধ্যায় এ ধর্মীয় অনুষ্ঠানটি শেষ হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বসবাসরত প্রেসবিটারিয়ান খৃষ্টীয় মন্ডলীর ভক্তগন এ ধর্মীয় সভায় যোগদান করেন। সিঙ্গুর পুঞ্জি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুল সভাটি অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারি মডারেটর এবরিসন পতাম এর সভাপতিত্বে এতে যীশু খৃষ্টের জীবনী নিয়ে ভক্তবৃন্দের মধ্যে আলোচনা করেন পালক রেভা: মি. রাসমুসেন,এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র পালক রেভা: ডিএম সুরং, পালক রেভা: ডেলিনসন বারে: ডিকন মন্ডলী প্রধান মি. সামুয়েল ধার, মি. আরন মানার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে খৃষ্টীয় যুবক যুবতীদের সমন্বেেয় গড়া বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর ১৫টি খৃষ্টীয় ধর্মীয় সাংস্কৃতিক দল তাদের নিজ নিজ দলের ধর্মীয় গান পরিবেশেন করে ধর্মীয় সভাকে আরও উজ্জীবিত করে তুলে। সন্ধ্যায় সিঙ্গুর পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর পক্ষ থেকে সভায় আগতদের উদ্দেশ্যে বিদায়ী গান ও সভাপতির সকলের মঙ্গল কামনার্থে প্রার্থনার মধ্যদিয়ে ধর্মীয় সভাটির সমাপ্তি হয়। উল্লেখ্য যে প্রেসবিটারিয়ান চার্চ মন্ডলীর প্রতিবছরের শেষ সবচেয়ে বড় এই ধর্মীয় সভাটি ভিন্ন,ভিন্ন মন্ডলীতে অনুষ্ঠিত হয়ে থাকে। আগামী বছর ২০২১ সালের ফেব্রুয়ারিতে কুলাউড়া উপজেলার কর্মধা ইউপির পুটিছড়া খাসিয়া পুঞ্জিতে বিশাল আয়োজনের মধ্যদিয়ে ৫০বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে।



মন্তব্য করুন