শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে বেড়েছে চায়ের বিক্রি

February 17, 2020,

তোফায়েল পাপ্পু: শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে বেড়েছে চায়ের বিক্রি।

১৭ ফেব্রæয়ারী সোমবার শ্রীমঙ্গলে দিনব্যাপী ‘টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ’-এর ব্যবস্থাপনায় ৪১তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮ টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ নিলাম চলে বিকেল ৫টা পর্যন্ত। চা নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৯ টি ব্রোকার হাউজ অংশ নেয়।

এ নিলামে উত্তোলন করা হয় ১৬ লাখ কেজি চা পাতা। যার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

এ বছর রোদ-বৃষ্টি পরিমিত হওয়ায় চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যার ফলে প্রতি নিলামে চা পাতা বিক্রি বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com