ছাতা পীরের ইসালে সওয়াব উপলক্ষে ৩ দিন ব্যাপী জিকির অছকার অনুষ্ঠিত
February 18, 2020,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের পাড়াশিমুল গ্রামে হযরত ছাতা শাহ (রহ) ১৭৩ তম বার্ষিক ইসালে ছওয়াব উপলক্ষে পীরের মোকাম বাড়িতে জিকির আছকার, মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শিরনি বিতরণ ও ৩ দিন ব্যাপী ইসালে ছওয়াব উপলক্ষে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আশিকান, মুরিদান, ভক্তবৃন্দ হযরত ছাতা শাহর গ্রামে জড়ো হন। এলাকায় হাজার হাজার ভক্তবৃন্দদের নিয়ে এক মিলনমেলা হয়। এ উপলক্ষে বিভিন্ন এলাকার মানুেষর মধ্যে শিরনীর আয়োজন করেন ছাতা শাহর উত্তরসূরীগন। ছাতা শাহর উত্তরসূরীগনের সহযোগিতায় পীরের বাড়িতে জিকির আছকার ওরুস মোবারক অনুষ্ঠিত হয়।
১৭ ফেব্রুয়ারী সোমবার শেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজন করেন আওলাদগন শাহ মো: আব্দুল কাদির দরবেশ শাহ গং।



মন্তব্য করুন