শ্রীমঙ্গলে ১১৭ টি বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই

February 19, 2020,

তোফায়েল পাপ্পু: শ্রীমঙ্গলে ডুলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যারয়ে স্থায়ী শহীন মিনার না থাকায় ২১ ফেব্রæয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করতে শিক্ষক ও শিক্ষার্থী নিজেরা হাতে তৈরী করছে কলা গাছের প্রতীকী শহীদ মিনার।

বুধবার ১৯ ফেব্রæয়ারি সকালে এই শহীদ মিনার তৈরীর প্রস্তুতি শুরু করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্ত্র দত্ত জানান, স্থায়ী কোন শহীদ মিনার না থাকা তারা এ পথ বেছে নিয়েছেন। স্থায়ী শহীদ মিনার নির্মানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিসারের নিকট দাবী জানান।

জানা যায় এছাড়াও উপজেলার ১৩৮টি বিদ্যালয়ের মধ্যে ১১৭ টি বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নেই। বিভিন্ন বিদ্যালয়ে অস্থায়ী শহীদ মিনার তৈরীর প্রস্তুতি নিচ্ছেন।

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতায় আগামী দুই বছরের মধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com