ভয়েস অব মৌলভীবাজারের পক্ষে অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

February 20, 2020,

স্টাফ রিপোর্টার\ মৌলভীবাজার শহরের পিংকি সু ষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন ভয়েস অব মৌলভীবাজার।

বুধবার ১৯ফেব্রুয়ারি রাত ৯ টায়  সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। এরপর নিহতদের পরিবারের জ্যোষ্ট  সদস্য পিংকি সু ষ্টোরের স্বাত্ত্বাধিকারী মনা রায় এর হাতে ভয়েস অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১লক্ষ ১৫ হাজার টাকা নগদ সহায়তা তুলে দেন মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ফজলুর রহমান, সাবেক চেম্বার সভাপতি ও এমবি ক্লথষ্টোর স্বত্বাধিকারী ডাঃ এম এ আহাদ, ভয়েস অব মৌলভীবাজার এর আহব্বায়ক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, সদস্য সচিব বকসী মিছবাহ উর রহমান, ভয়েস অব মৌলভীবাজার কেন্দীয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, কোষাধক্ষ নূরউদ্দিন আহমদ নসরু, সদস্য সাইফুর রহমান বাবুল, আব্দুর রহমান মনা, হিরো কোরেশী, আমেরিকা সদস্য শেখ শামছু তালুকদার, মৌলভীবাজার এর যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন দুলাল, যুগ্ন সদস্য সচিব মিলাদ তালুকদার, সদস্য অজয় সেন,আব্দুল ওয়াহাব পান্না, সৈয়দ মোকাম্মেল, নিখিল তালুকদার, আব্দুল কাইয়ুম, জুয়েল আহমদ ও তাজুল চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য ২৮ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টার দিকে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড়ের পিংকি সুষ্টোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। দোকানের বৈদ্যুতিক শট সার্কিট অগ্নিকান্ডের সুচনা হলেও পরে দোকানের ভিতর সংযুক্ত উপরে বাসার গ্যাস লাইনের গ্যাস লিংক করে অগ্নিকান্ড প্রচন্ড আকার ধারণ করে। মুতুর্তে আগুনের বাসাসহ চর্তুদিকে ছডিয়ে পড়ে এবং আগুনে শিশু ও মহিলাসহ একই পরিবারের ৩জন এবং ২আত্মীয়সহ ৫জন নিহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন পিংকি সু স্টোরের সত্ত্বাধিকারী সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দিপা রায় (৩৫), এবং দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com