শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বন্দনা অনুষ্ঠান আয়োজন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বন্দনা উপলক্ষে মুজিববর্ষ উদযাপন মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্তরে অনুষ্ঠানের পাশাপাশি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। দুটি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, মেয়র মোঃ ফজলুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব কান্তি ধর, আব্দুল মতিন, খালেদ চৌধুরী, এইচ এম সাহাব উদ্দিন আহমেদ, সৈয়দ সলমান আলী
প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আগত অতিথিদের বক্তব্য পর্ব চলে। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।
জেলা শিল্পকলা একাডেমির পাশাপাশি শিশু একাডেমি, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, সপ্তস্বর সঙ্গীত বিদ্যাপীঠ, মঈনউদ্দীন একাডেমির শিল্পীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুপ্রিয়া মিশ্র, রুবিনা মাহমুদ, সমীরণ চক্রবর্তী, প্রসাদ দাস, নাজিয়া আক্তার, দ্বীপ দত্ত। সঞ্চালনায় ছিলেন সুশিপ্তা দাশ এবং সমন্বয়ে ছিলেন কালচারাল অফিসার জ্যোতি সিনহা। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সার্টিফিকেট ও পুরস্কার আগামী ২১ ফেব্রুয়ারী বিতরণ করা হবে।



মন্তব্য করুন