শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি

February 22, 2020,

স্টাফ রিপোর্টার\  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। এসময় জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে নানা শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং মাতৃভাষা দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি স্বাধীনতা পুরস্কার ২০২০-এ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে অভিনন্দন জানান।

একুশের প্রথম প্রহরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও বিশিষ্টজনেরা। এসময় শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com