জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান স্বাধীনতা পুরস্কার পেতে যাচ্ছেন

February 22, 2020,

স্টাফ রিপোর্টার\ মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা, তৎকালীন গণপরিষদ সদস্য, আজিজুর রহমান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য ২০২০ সালের স্বাধীনতা পুরস্কারে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় তাঁর নাম রয়েছে।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পুরষ্কার দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনাতয়নে ২০২০ সালের স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে যারা পদক পাচ্ছেন, তাঁরা হলেন- চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. ওবায়দুল কবির চৌধুরী, অধ্যাপক ডা. এ কে এম এ মুকতাদির, গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), মরহুম কমান্ডার আব্দুর রউফ, মরহুম মো. আনোয়ার পাশা ও আজিজুর রহমান, সাহিত্যে এস এম রইজ উদ্দিন আহম্মদ (মুক্তিযোদ্ধা), সংস্কৃতিতে কালীপদ দাস, ফেরদৌসী মজুমদার ও শিক্ষায় পাচ্ছেন ভারতেশ্বরী হোমস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com