চাঁদনীঘাট এলাকায় আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ

February 22, 2020,

সাইফুল্লাহ হাসান\ মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় ফের আগুনে একটি টিন সেটের ঘর পুড়লেও অক্ষত অবস্থায় রয়েছে কোরআন শরীফ। এনিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। ঘরের টিন থেকে শুরু করে আসবাবপত্র পুড়ে গেলেও কোরআন শরিফের একটি অক্ষরও পুড়েনি। আগুন নিয়ন্ত্রণে আশার পর কোরআন শরীফটি সংরক্ষনে রেখেছেন পাশের বাসার ইমাম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাসার সব কিছু পুড়ে গেলেও এই কোরআন শরীফের একটি অক্ষরও পুড়েনি। আগুনের তাপে কোরআন শরীফের লেখা ছাড়া বাকি সাদা অংশ কিছুটা কালো দাগ হয়েছে। তবে লেখা পুড়েনি। কোরআন শরীফটি একনজর দেখতে ভিড় করছেন স্থানীয় লোকজন।

কোরআন শরীফটি সংরক্ষনে রাখা ইমাম হোসেন বলেন, পুরো ঘরটি পুড়লেও আল্লাহর অশেষ মেহেরবানীতে কোরআন শরীফটি রক্ষা পেয়েছে। পবিত্র কোরআন শরীফ স্বয়ং আল্লাহ তায়ালা নিরাপদে রাখেন, এটাই বাস্তব প্রমাণ।

প্রত্যক্ষদর্শীর শাহিনুল ইসলাম শাহরিয়া বলেন, আগে অনেক শুনেছি কিন্তু আজ বাস্তবে দেখলাম, কোরআন শরীফ আগুনে পুড়ে না। আল্লাহ তার এই কুদরতি হাত দিয়ে এই পবিত্র গ্রন্থটি রক্ষা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com