আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন
February 22, 2020,

পলি রানী দেব নাথ\ আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রæয়ারি শুক্রবার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে “রঙ্গে রাঙ্গা ফাগুন” দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মৌমিতা সম্মানিত ও ফারিয়া আদৃতা এর যৌথ সঞ্চালনায় ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম,মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন। আরোও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।



মন্তব্য করুন