শ্রীমঙ্গলে ৪ লাখ ৮০ হাজার টাকার গাঁজাসহ ব্যবসায়ী আটক

February 22, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি\ শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম লইয়ারকুল গ্রাম থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী জয়নাল মিয়া (৪০) কে ৩২ কেজি গাঁজা সহ আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে।

শুক্রবার ২১ ফেব্রæয়াারি সন্ধ্যা ৬টার দিকে মাদক ব্যবসায়ী জয়নাল মিয়া এসব গাঁজা নিজে বহন করতে ছিলেন। যেসব গাঁজা বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো ছিল। ১৪ বান্ডেল গাঁজা ওজন মোট ৩২কেজি যার বাজার মূল্য ৪,৮০,০০০ টাকা ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক মুঠোফোনে জানান জয়নাল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এতবড়ো গাঁজার চালানসহ তাকে আটক করা হয়। এবং তার বিরুদ্ধে মাদক আইনে মাদক মামলা রুজু করা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com