দিশালোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন
February 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রঙ্গনে এ শহীদ মিনার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভি.পি সুয়েব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান।
এছাড়াও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি সদস্যরা, ইউনিয়ন পরিষদের সদস্যরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন