রুহুল আমিনসহ সাবেক ছাত্রনেতাদের মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্বর্ধনা

স্টাফ রিপোর্টার: শূন্য দশকের জনপ্রিয় ছাত্রনেতা মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেলকে স্বদেশ আগমন উপলক্ষে সম্বর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
শনিবার ২২ ফেব্রেæয়ারি রাতে স্থানীয় পৌরসভা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
শূন্য দশকের জনপ্রিয় ছাত্রনেতা মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেলকে স্বদেশ আগমন উপলক্ষে সম্বর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ। এছাড়া প্রবাস থেকে আগত সাবেক ছাত্রনেতা বিজিত ধর মনি, সালাম বখস, রাধাকান্ত ধর এবং রায়হান আহমদকেও সম্বর্ধনা দেওয়া হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব আলম। অনুষ্ঠানে প্রবাস থেকে আগত সাবেক ছাত্রনেতা বিজিত ধর মনি, সালাম বখস, রাধাকান্ত ধর এবং রায়হান আহমদকেও সম্বর্ধনা দেওয়া হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ এমপি বলেন- ‘আমরা যখন ছাত্রলীগ করেছি। তখন বিরোধী দলে ছিলাম। নিপীড়ন, নির্যাতন, জেল-জুলুম-হুলিয়া নিয়ে আমাদের সংগঠন করতে হয়েছে। অত্যাচার-নির্যাতনের স্বীকার হতে হয়েছে।’
উপস্থিত ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন- ‘এখন তো সু-সময়। দল ক্ষমতায়। তোমরা সরকার দলীয় ছাত্রসংগঠনের নেতাকর্মী। অনেকেই দলে ভিড়তে চায়। তোমাদের সতর্ক থাকতে হবে।’
‘জামাত-শিবির-বিএনপির লোকজন আমাদের মধ্যে ঢুকতে চায়। তারা নানাভাবে প্রতিষ্ঠিত হতে চায়।’ উল্লেখ করে নেছার আহমদ এমপি বলেন- ‘তোমাদের খুবই সতর্ক থাকতে হবে। আদর্শিক রাজনীতি করতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজকে গতিশীল করতে হবে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে। আদর্শিক রাজনীতি এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেশি করে প্রচার করতে হবে।



মন্তব্য করুন