শ্রীমঙ্গলে বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সকিনা সিএনজি স্টেশন সংলগ্ন সড়কের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার বিলাসছড়া চা বাগানের শাহজাহান মিয়ার পুত্র মোঃ শামীম আহমেদ (২১) ও আলগীড় চর এলাকার জসিম মিয়ার পুত্র মোঃ আল আমিন (১৯)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সখিনা সিএনজি স্টেশন সংলগ্ন সড়কে পুলিশ টহলরত অবস্থায় হাতে ব্যাগসহ দু’জনকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কাছে যেতেই মাদক কারবারিরা দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে তাদেরকে পিছনে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় তাদের হাতে থাকা ব্যাগ থেকে ২৪ বোতল ভারতীয় মদ (seagramos imerial blue, superior grain whisky) উদ্ধার করা হয়।’
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।



মন্তব্য করুন