মনুকূলের কাগজ পত্রিকার পরিচালক নিয়াজ আহমদকে সংবর্ধনা

February 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ মনুকূলের কাগজ পত্রিকার পত্রিকার পরিচালক, কমিউনিটি অব মৌলভীবাজার বৃটেন এর সহ-সভাপতি তরুন সমাজ সেবক নিয়াজ আহমদ মিরাশদার লিটনকে সংবর্ধনা দেয়া হয়।

২৫ ফেব্রুয়ারী  বিকেলে বাংলাদেশে আগম উপলক্ষে মনুকূল পরিবারের আয়োজনে শহরের ওয়েষ্টার্ণ রেস্তোরায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবী ও বিশিষ্ট ইতিহাসবিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব।

পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোস্তাক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, কবি অসিত দেব, এডভোকেট আবু তাহের প্রমুখ।

বক্তারা বলেন নিয়াজ আহমদ মিরাশদার লিটন প্রাচীন ইটুয়া রাজ্যেও ইটা-সিংকাপন এলাকার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর দাদা আপ্তাব উদ্দিন মিরাশদার বৃটিশ আমলে মুসলমানদের শিক্ষা প্রসারে ব্যাপক কর্মযজ্ঞ করে গেছেন। তাঁর দাদার স্বীয় হাতের তৈরী অনেক শিক্ষা প্রতিষ্ঠান আজ এলাকার মানুষের জন্য আলোর বাতিঘরের ভূমিকা পালন করছে।

তাঁর উদারতা ও ন্যায় বিচারের দৃষ্টান্ত আজও এলাকার প্রবীন নাগরিকদের মুখে মুখে রয়েছে। প্রকৃত অর্থেই নিয়াজ আহমদ মিরাশদার তাঁর গুণী দাদার রক্তের উত্তরাধিকার বহন করছেন। দাদার রেখে যাওয়া আলোর বাতিঘরগুলোর সম্প্রসারণের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন থেকে তিনি প্রবাস জীবনে কর্মব্যস্থ থেকেও জন্মজেলা মৌলভীবাজার শহর থেকে প্রকাশিক সাপ্তাহিক মনুকূলের কাগজ পত্রিকার পরিচালকের দায়িত্ব পালন করে একদিকে যেমন নিজেকে সম্মানিত করেছেন অন্যদিকে তেমনি পত্রিকার মাধ্যমে ভুক্তভোগী মানুষের সুখ দুঃখের জীবনের কথা, সমাজের বিদ্যমান নানা অসঙ্গতির কথা তুলে ধরার মহতি কাজ করে যাচ্ছেন।

আধুনিক রাষ্ট্রধারণায় মিডিয়াকে একটি দেশের সরকারের চতুর্থ স্তম্ভ বলে স্বীকার করা হয়। উনাদেও পরিবারের দানের ঐতিহ্য অনেক প্রাচীন। আমরা প্রত্যাশা করি নিয়াজ আহমদ মিরাশদার লিটন সাপ্তাহিক মনুকূলের কাগজ পত্রিকাকে আরও এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর। মৌলভীবাজারের সকল শুভ কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মনুকূলের কাগজ পরিবারের অন্যতম সদস্য, পত্রিকার সহকারি সম্পাদক সদ্য প্রয়াত কবি আহমেদ ফয়ছল আজাদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব আব্দুল মোতালিব। সংবর্ধনা অনুষ্ঠানে মনুকূলের কাগজ পরিবারের পক্ষ থেকে নিয়াজ আহমদ মিরাশদার লিটনকে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়।

মানপত্র পাঠ করেন পত্রিকার মহিলা বিষয়ক সহকারী সম্পাদক তামান্না আক্তার, সম্মাননা স্মারক তুলে দেন পত্রিকার সহকারী সম্পাদক জাকির আহমেদ ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তাক চৌধুরীর ছেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র মাদ্বীপ চৌধুরী। সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নিয়াজ আহমদ মিরাশদারকে মনুকূলের কাগজ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, সাংবাদিক বেলাল তালুকদার, জাফর ইকবাল, শিক্ষক রেজওয়ানুল হক পিপুল ও আজাদুর রহমান মিরাশদার। স্বাগতিক বক্তব্য রাখেন পত্রিকার সহযোগী সম্পাদক আবুল কালাম আজাদ, অনুষ্ঠানটি পরিচালনা করেন খছরু চৌধুরী। উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com